হইহুল্লোড় আর আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ‘নয়া দিগন্ত’ পাঠক ফোরাম কেন্দ্রীয় প্রিয়জনের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। প্রিয়জনদের এবারের যাত্রা ছিল ঢাকার অদূরে বাংলার প্রাচীন রাজধানী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প জাদুঘর ও ঐতিহাসিক পানাম নগরে। পূর্বনির্ধারিত সময় অনুযায়ী গতকাল শুক্রবার ছিল প্রিয়জনের হারিয়ে যাওয়ার দিন। একটি বছর পর বনভোজনের আয়োজন হওয়ার প্রিয়জনরা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকেন দিনটির জন্য। দিনটি যখন দরজায় কড়া নাড়ে তখন নাওয়া খাওয়া ঘুমকে ভুলে গিয়ে কেবল বনভোজনের আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন তারা। সেই সাথে প্রিয়জনদের একে অন্যের মধ্যে যোগাযোগ বেড়ে যায়। কে কোথায় যাবে প্রত্যেকের মতামতের ভিত্তির ওপরই বনভোজনের স্থান নির্ধারণ করা হয়। রাজধানী ঢাকা ও আশপাশের এলাকা থেকে একে একে প্রিয়জনরা জড়ো হতে থাকে আর কে মিশন রোডের নয়া দিগন্ত অফিসের নিচে। সবাই সমবেত হলে গাড়িতে চেপে বসেন প্রিয়জনরা। তবে দোহার থেকে আমাদের এক প্রিয়জন সদস্য আসতে বিলম্বিত হওয়ার তার জন্য অপেক্ষা করতে হয়। অবশেষে তার আগমনের মাধ্যমে যাত্রা শুরু হয়। তবে আমাদের আরেক কবি হাসিনা মমতাজ সবাইকে সময়ের ব্যাপারে আরো সচেতন হওয়ার আহ্বান জানান।
অবশেষে প্রিয়জনদের যাত্রা শুরু হয় ৯টার একটু পরেই। সাপ্তাহিক ছুটির দিন থাকায় যানজট না থাকায় অল্প সময়ের মধ্যে পৌঁছে যাই গন্তব্যে। সোনারগাঁওয়ের কলাপাতা রেস্টুরেন্টে সকালের নাশতা খাওয়ার পর সবাই সেখান থেকে আমাদের কাক্সিক্ষত সোনারগাঁওয়ের কারুশিল্প জাদুঘর মেলায় প্রবেশ করি। মাসব্যাপী লোক ও কারুশিল্প মেলা ও লোকজ উৎসব থাকায় কানায় কানায় পূর্ণ হয়ে যায় মেলা প্রাঙ্গণ। মানুষের ভিড়ে প্রিয়জনরা অল্প সময়ের জন্য হারিয়ে যায়। তবে জুমার নামাজের জন্য সবাই একত্র হয়ে জুমার নামাজ আদায় করেন। এবারের বার্ষিক বনভোজনে উপস্থিত ছিলেন প্রিয়জনের বিভাগীয় সম্পাদক শাহিদা শিল্পী, কবি হাসিনা মমতাজ, কেন্দ্রীয় প্রিয়জনের সভাপতি হায়দার সাফি, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সহ-সভাপতি কবি ফলজুল হক, যুগ্ম সাধারণ সম্পদক শওতক আলী রতন, রাজু ইসলাম, সাংগঠনিক সম্পাদক শোয়েব, প্রিয়জন সদস্য কাওছার, শিমুল প্রমুখ।
হইহুল্লোড়ের মধ্য দিয়ে কেন্দ্রীয় প্রিয়জনের বার্র্ষিক বনভোজন অনুষ্ঠিত
হইহুল্লোড় আর আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক ‘নয়া দিগন্ত’ পাঠক ফোরাম কেন্দ্রীয় প্রিয়জনের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। প্রিয়জনদের এবারের যাত্রা ছিল ঢাকার অদূরে বাংলার প্রাচীন...



