সৌদি আরবের রিয়াদে সড়ক দুর্ঘটনায় নিহত সেনবাগের মো: আবদুল আজিজের (৪৮) লাশ ১২দিন পর শনিবার সকালে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
গত শুক্রবার বিকালে তার লাশ গ্রহণ করেন স্বজন আবদুর রহমান।
আবদুল আজিজ সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের পূর্ব কালারাইতা গ্রামের খামারবাড়ির মরহুম আবদুল লতিফের ছেলে। সে রিয়াদ এয়ারপোর্টে ট্যাক্সি চালাতেন। গত ২৭ জানুয়ারি রাত ১০ টায় তিনি আল খাবজী থেকে ট্যাক্সি নিয়ে রিয়াদে আসার পথে একটি উটের বহরে ধাক্কা লেগে নিহত হন। আজিজের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজিজ প্রায় ২৫ বছর ধরে প্রবাসে ছিলেন।