লক্ষ্মীপুরের কমলনগরে অজ্ঞাত পরিচয় এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে উপজেলার পাটারীরহাট এলাকার মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

কমলনগর থানার ওসি (তদন্ত) মুহাম্মদ আলমগীর হোসেন জানান, জোয়ারের পানিতে লাশটি ভেসে আসতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরো জানান, আনুমানিক ২৫ বছর বয়সের নিহত ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।