নোয়াখালীর সেনবাগে পৃথক দু’টি স্থানে অভিযান পরিচালনা করে ৪২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে সেবারহাট ও মিরমুন্সীরহাটে অভিযান পরিচালনা করা হয়।
গতকাল উপজেলার ব্যবসা ভান্ডার হিসেবে খ্যাত সেবারহাটে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩৫০টি, অপর দিকে গত মঙ্গলবার দুপুরে মিরমুন্সীরহাটে ৭০ টিসহ দু’দিনে ৪২০টি উচ্ছেদে অপসারণ করা হয়। উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) রক্তিম চৌধুরী অভিযান পরিচালনা করেন।