নৌকা প্রতীক নিয়ে ভোটারের দরজায় কড়া নাড়ছেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খলিলুর রহমান সিরাজী। নৌকা প্রতীক নিয়ে সীমিত আকারে প্রচারণা শুরু করেছেন তিনি।
ভোটের লড়াইয়ে জিততে পাড়া-মহল্লায় ছুটছেন খলিলুর রহমান সিরাজী। তার সাথে প্রচারণায় নেমেছেন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। নির্বাচনী মাঠে উৎসাহী-উদ্দীপনা দেখা গেছে প্রার্থীর কর্মী-সমর্থকদের। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী কাজিপুর সদর, তেকানী, মনসুরনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিজের প্রতীক জানিয়ে দোয়া আর ভোট চেয়েছেন। দুজন চেয়ারম্যান প্রার্থী ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন।
দল সমর্থিত প্রার্থী খলিলুর রহমান সিরাজীকে জেতানোর জন্য মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।