আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দিনাজপুর জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আহসানুল হক মুকুল এবং সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বনবিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম তারিক মনোনয়নপত্র দাখিল করেছেন।
অপর দিকে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক আজিমউদ্দিন সরকার গোলাপ, উপজেলা যুবলীগের সভাপতি সুমন দাস, মো: শহিদুল ইসলাম, যুবলীগের সদস্য ওমর ফারুক, আব্দুল্লাহ আল মামুন, আবু সাঈদ কাজী, জ্যোতিষচন্দ্র রায় এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা তাঁতী লীগের সহসভাপতি লায়লা বানু, বর্তমান উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তরুবালা রায়, সিদ্দিকা জামান ও বেলীয়ারা বেগম মনোনয়নপত্র দাখিল করেছেন।