সেনবাগ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে পুলিশ পাঁচ ইয়াবাকারবারিকে ইয়াবাসহ গ্রেফতার করেছে। রোববার রাতে অভিযান চালিয়ে একজনের কাছ থেকে ১৬ পিস এবং অপর চার ইয়াবাকারবারির কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, ডমুরুয়া ইউনিয়নের জিরুয়া গ্রামের পূর্ব পাড়ার ইদ্রিস মিয়ার ছেলে ফিরোজ আলম (২৯), কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের কাজী সফি উল্যার ছেলে কাজী এয়াছিন (২৪), ফতেহপুর গ্রামের সফি উল্যার ছেলে আবু জাফর দুলাল (২৮), কাবিলপুর গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে আবুল হাশেম (৩২) ও ইয়ারপুর গ্রামের কাজী জয়নাল আবেদীনের ছেলে আবু বকর ছিদ্দিককে (৩২) ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ওসি মিজানুর রহমান।



