কক্সবাজার জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ থেকে সভাপতি পদে এডভোকেট আ.জ.ম. মঈনউদ্দিন ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেলসহ সাতজন নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিএনপি-জামায়াত তথা ঐক্যফ্রন্ট-সমর্থিত মোস্তাক-হেলালী প্যানেল থেকে সিনিয়র সহসভাপতি পদসহ ১১ জন প্রার্থী জয়ী হয়েছে। ২৩ ফেব্রুয়ারি সকাল ৯টায় জেলা বার প্রাঙ্গনে ভোট গ্রহণ হয়। বিকাল গ্রহণ শেষে রাত প্রায় সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করে।

আওয়ামী লীগ-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সভাপতি আ.জ.ম. মঈন উদ্দিন (৩০৫) ভোট ও সাধারণ সম্পাদক ইকবালুর রশিদ আমিন সোহেল (৩০২ ভোট), সহ-সাধারণ সম্পাদক (হিসাব) এডবোকেট সাইফুদ্দিন (২৭৩), পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক এডভোকেট আরিফুল মোস্তফা (২৭৬), সদস্য এডভোকেট আমজাদ হোসেন (২৭৬), এডভোকেট আব্বাস উদ্দিন (২৭৩), এডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকাদর (২৭৩)।

অন্যদিকে বিএনপি-জামায়াত-সমর্থিত মোস্তাক-হেলালী প্যানেল থেকে নির্বাচিতরা হলেন সিনিয়র সহ-সভাপতি এডভোকেট মোহাম্মদ ছাদেক উল্লাহ (২৮৪), সহ-সভাপতি এডভোকেট হোসাইন আহমদ আনসারী (২৭৯), সহ-সাধারণ সম্পাদক (সাধারণ) এডভোকেট ফিরোজুল আলম (২৯৪), সহ-সাধারণ স¤পাদক (হিসাব) এডভোকেট আবদুর রহমান (২৭৭), আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট আবদুর রশিদ (২৮৮), নির্বাহী সদস্য এডভোকেট নুরুল মোর্শেদ আমিন (৩১৯), এডভোকেট এসএম নুরুল ইসলাম (৩০৩), এডভোকেট সব্বির আহমদ (৩০৩), এডভোকেট মঈনুল আমি নুই (২৯২), এডভোকেট কলিম উল্লাহ মামুন (২৮৮) ও এডভোকেট মিজানুর রহমান ভুট্টা (২৮৮)।

তবে সহ-সাধারণ সম্পাদক পদে এডভোকেট আবদুর রহমান ও এডভোকেট এডভোকেট সাইফুদ্দিনের প্রাপ্ত ভোট ২৭৩ হওয়ার এই পদে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকরী পরিষদের মেয়াদের প্রথম ৬ মাস আবদুর রহমান এবং শেষ ৬ মাস সাইফুদ্দিন দাযিত্ব পালন করবেন।

২৩ ফেব্রুয়ারি নির্বাচনে ৬০৩ জন ভোটারের মধ্যে দু'টি ভোট কেন্দ্রে মোট ৫৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন কেন্দ্রে ৫১৭ এবং চকরিয়া কেন্দ্রে দু'জন নির্বাচন কমিশনারের ভোটসহ ভোটার তালিকার শতভাগ অর্থাৎ ৪৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

কক্সবাজার জেলা আইনজীবী সমিতি কেন্দ্রে ৩৭টি ভোট কাস্ট হয়নি। এর আগে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দু'টি ভোট কেন্দ্রে উৎসব মুখর ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বিরামহীন ভোট গ্রহন গ্রহন করা হয়। নির্বাচিত ১৭ জনের কার্যকরী কমিটিতে চকরিয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি থেকে একজন করে মোট ৩ জন প্রতিনিধি কো-অপ্ট করা হবে।

সিনিয়র আইনজীবী এডভোকেট মুহাম্মদ শাহাজাহান প্রধান নির্বাচন কমিশনার, এডভোকেট শ্যামল কান্তি চৌধুরী সহকারী প্রধান নির্বাচন কমিশনার-১, এডভোকেট নুর উল আলম, এডভোকেট ফরিদ আহামদ ও এডভোকেট সিরাজ উল্লাহ নির্বাচন কমিশনার হিসাবে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে এবং সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ বাকের সহকারী প্রধান নির্বাচন কমিশনার-২ ও এডভোকেট আবু ছিদ্দিক কমিশনার হিসাবে চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে নির্বাচনের দায়িত্ব পালন করেন।