রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের নির্বাচন-২০১৯ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: আবুল কালাম আজাদ।
আবুল কালাম আজাদ বলেন, আধুনিক বালিয়াকান্দি গড়ার স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে এবং আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত গ্রামকে শহরে উন্নীতকরণের লক্ষে পুনরায় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটাররা তাকে নির্বাচিত করবেন।
.১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহ্বানে সাড়া দিয়ে তিনি ঝাঁপিয়ে পড়েন মহান মুক্তিযুদ্ধে। আবুল কালাম আজাদ নিজ দল ছাড়াও ভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের কাছে তিনি একজন প্রিয় মানুষ। একজন অভিজ্ঞ রাজনৈতিক নেতা হিসেবে এলাকার সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে রয়েছে সুপরিচিতি।



