আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের নির্বাচনে রাজবাড়ীর ৪টি উপজেলায় প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে একজন চেয়ারম্যান ও তিনজন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের সম্মেলন করে রাজবাড়ী সদর ও বালিয়াবান্দি এবং জেলা নির্বাচন অসে গোয়ালন্দ ও পাংশা উপজেলা নির্বাচনের প্রার্থিতা যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তারা। বালিয়াকান্দি উপজেলার স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার মসিউল আজম চুন্নু এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য কাছেদ আলী মাস্টার, মতিয়ার রহমান ও সলিল কুমার বিশ্বাসের দাখিল করা মনোনয়নপত্রে ২৫০ জন ভোটারের স্বাক্ষর করা সিটে ত্রুটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া পাংশা উপজেলার সাংবাদিক এস এম রাসেল কবির ও হাজী কাউসার নামে ২ পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী ঋণখেলাপি থাকায় বাছাইয়ে আপত্তি করেন রিটার্নিং কর্মকর্তা।
বাছাইতে রাজবাড়ী সদর উপজেলার চেয়ারম্যান তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজনসহ মোট ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়।
এ ছাড়া বালিয়াবান্দি উপজেলার চেয়ারম্যান পদের চারজনের তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জনের তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জনসহ মোট আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যান পদে দু’জন, পুরুষ ভাইস চেয়ারম্যান সাতজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জনসহ মোট ১১ জনের সবার মনোনয়ন বৈধ হয়।
পাংশা উপজেলার চেয়ারম্যান পদে দু’জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে চারজনের দু’জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জনসহ মোট ছয়জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
রাজবাড়ীতে ৪ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল
আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদের নির্বাচনে রাজবাড়ীর ৪টি উপজেলায় প্রার্থীদের দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। বাছাইয়ে একজন চেয়ারম্যান ও তিনজন ভাইস...



