আগামী ১০ মার্চ পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হওয়ার আশায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ বাবলু মাষ্টার। দুর্গম চরাঞ্চলের খাসরাজবাড়ী, নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর চরগরিশ ও মনসুরনগর ইউনিয়নের ৩০টি স্পটে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গণসংযোগ করছেন।