কুষ্টিয়ার মিরপুর রেলস্টেশন পুনরায় চালু এবং এখানে সব আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার সকালে মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের উদ্যোগে ঈগল চত্বর থেকে রেলওয়ে স্টেশন পর্যন্ত এ মানববন্ধনে সর্বস্তরের মানুষ অংশ নেয়। সংগঠনের আহ্বায়ক আফতাব উদ্দিন খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উাপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, পৌর মেয়র হাজী এনামুল হক, মিরপুর সম্মিলিত নাগরিক সমাজের যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ^াস মজনু, সদস্য সচিব নজরুল করিম, সহসদস্য সচিব জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ-আল-মতিন লোটাস।