দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ব্যানবেইস কর্তৃক স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের আইসিটি বিষয়ক বুনিয়াদি প্রশিক্ষণ দেয়া হয়েছে। জানা গেছে, উপজেলার ব্যানবেইস শাখার সহকারী প্রগ্রামার শাহ্ নুর আলম গত ২৩ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত ১৫ দিনব্যাপী সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করেন। প্রশিক্ষণে আইসিটির বিভিন্ন বিষয়ে ভিত্তিমূলক প্রশিক্ষণ দেয়া হয়। প্রশিক্ষণ শেষে সহকারী প্রোগ্রামার শাহ নুর আলমের সভাপতিত্বে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুস সাত্তার সরকার শিক্ষকদের উদ্দেশে আলোচনা করেন। পরিশেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ দেয়া হয়।