ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ৪ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় পুনরায় শুরু করেছে বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

টানা ৪ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। যাত্রী ও চালকরা দীর্ঘ সময় ফেরি পারের অপেক্ষায় থেকে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পাওয়ায় নদীর বয়া’র বাতি দেখা না যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলচল বন্ধ করা হয়। এদিকে সকাল সাড়ে ৮টার সময় কুয়াশার ঘনত্ব কমে আসলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।

বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম জানান, অসময়ে হঠাৎ ঘন কুয়াশা। ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতেই ফেরি চলাচল বন্ধ করা হয়। ভোর থেকে টানা ৪ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় কিছু যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৭টি ছোট বড় ফেরি চলাচল করছে।