তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন নেতাসহ ভোটের মাঠে লড়াই করছেন ছয়জন প্রার্থী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম (নৌকা)। কিন্তু একজনকে দলীয় মনোনয়ন দিলেও দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ (আনারস) ও ছাত্রলীগের সাবেক সভাপতি ফারুক আহামেদ ফারুক (মোটরসাইকেল)।
অপর দিকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশাহ (দোয়াত-কলম)। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান এবং জাতীয় পার্টির নেতা আব্দুল ওয়াহেদ (হেলিকপ্টার) ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী আব্দুল হাই (আম)।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিদ্রোহী প্রার্থী ফারুক আহমেদ ফারুক বলেন, দলে ও মাঠে আমার যথেষ্ট সমর্থন থাকার পরেও দল আমাকে মনোনয়ন দেয়নি। দল যাকে (নাইম) মনোনয়ন দিয়েছে তার দলে ও মাঠে সমর্থন নেই। আমরা জানি তার পরাজয় নিশ্চিত, তাই দলীয় মনোনয়ন না পেয়েও স্বতন্ত্র প্রার্থী হয়েছি আমি।
দলীয় মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ বলেন, এর আগেও দুইবার নির্বাচনে অংশগ্রহণ করে দলীয় কোন্দলের কারণে বিজয়ী হতে পারিনি। এবার দল আমাকে পছন্দ করে মনোনয়ন দিয়েছে। তাই তৃণমূলপর্যায়ে নেতাকর্মী ও জনগণ আমার সাথে আছে। আশা করছি, আমি এবার নির্বাচিত হবো। নির্বাচিত হলে এ সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব।
এত বিদ্রোহী প্রার্থী কেন, এমন প্রশ্নের জবাবে নাইম বলেন, এরা আওয়ামী লীগের কোন জায়গাতে নেই? তাই এরা দলের বিদ্রোহী নয়, এরা স্বতন্ত্র প্রার্থী। তবে আজাদ (যুবলীগের আহ্বায়ক) অবশ্য যুবলীগ করে। তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে।
উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর জেলায় বিএনপির দু-একজন নেতা মনোনয়নপত্র দাখিল করলেও এরা নির্বাচনী মাঠে নেই। তবু তাদের নির্বাচন থেকে সরে দাঁড়াতে অনুরোধ করা হবে। যদি তারা না শোনেন তাহলে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ঝিনাইগাতীতে চেয়ারম্যান পদে আ’লীগের ৩ নেতা
তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিন নেতাসহ ভোটের মাঠে লড়াই করছেন ছয়জন প্রার্থী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ...



