উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রতীকের প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেডএ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান জাফর আহম্মদ চৌধুরী। গতকাল বুধবার দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এ পদের একমাত্র বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সানজি গ্রুপের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ রবিউল আলমের কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
এর আগে বুধবার সকালে উপজেলার কাবিরপুর ইউনিয়নের সায়েস্তানগর গ্রামে জাহাঙ্গীর আলম মহিলা কলেজ অডিটোরিয়ামে দলের সর্বস্তরের নেতাকর্মীকে নিয়ে তিনি এক বিশেষ বৈঠকে মিলিত হন। এ বৈঠকে হাজির হন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া ও নৌকা প্রতীকে প্রার্থী জাফর আহম্মদ চৌধুরী। এ সময় দলের বৃহত্তর স্বার্থে আতাউর রহমান ভূঁইয়া ও জাফর আহম্মদ চৌধুরী, জাহাঙ্গীর আলম মানিককে তার মনোনয়নপত্র প্রত্যাহারের অনুরোধ করে বক্তব্য রাখেন।
পরে দলীয় এ সভায় জাহাঙ্গীর আলম তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন। পরে জাফর আম্মদ চৌধুরী জাহাঙ্গীর আলম মানিককে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় উপস্থিত নেতাকর্মীদের মধ্যে স্বস্তি দেখা দেয় এবং একে অপরের সাথে কোলাকুলি করেন। উল্লেøখ্য, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপের নির্বাচনে সেনবাগ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সেনবাগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান জাফর চৌধুরী
উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নোয়াখালীর সেনবাগ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকা প্রতীকের প্রার্থী ও সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেডএ চৌধুরী গ্রুপের চেয়ারম্যান জাফর...



