দেবীগঞ্জ উপজেলার থানাপাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম আরজিনা বেগম (৩৭)। তিনি ওই গ্রামের সামওয়াত হোসেনের স্ত্রী। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে কলে জানা গেছে।
গ্রামবাসী ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ আরজিনা আত্মহত্যা করেছে। পরে খবর পেয়ে দেবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় সদর হাসপাতালে প্রেরণ করে।
দেবীগঞ্জ থানার ওসি রবিউল হাসান সরকার জানিয়েছেন, এ ব্যাপারে দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।






