গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রবাসী আওয়ামী লীগ নেতা ফারুক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি মোটরসাইকেল প্রতীকে ৩০০৭৭ ভোট পেয়েছেন। তারা নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে ২০৫৫২ ভোট পেয়েছেন। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী প্রবাসী আওয়ামী লীগ নেতা গোলাপ মিয়া কাপ-পিরিচ প্রতীক নিয়ে ১২৭৪১ ভোট পেয়েছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ গোলাম কিবরিয়া হেলাল নৌকা প্রতীক নিয়ে ১২২৪১ ভোট পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী লুৎফুল হক খোকন আনারস প্রতীক নিয়ে ৩৫২৯ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (পুরুষ) জমিয়ত নেতা মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ চশমা প্রতীক নিয়ে ৩১৯২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন টিউবওয়েল প্রতীক নিয়ে ২৮১৫১ ভোট পেয়েছেন। এমসি কলেজ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন মাইক প্রতীক নিয়ে ১০৩১৯ ভোট পেয়েছেন। মুসলিম উদ্দিন ভূঁইয়া উড়োজাহাজ প্রতীক নিয়ে ৩৫২৯ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান (মহিলা) আফিয়া বেগম ফুটবল প্রতীক নিয়ে ২৫২৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খোদেজা রহিম কলি ২৪৫৬৮ ভোট পেয়েছেন। পদ্মাদেবী হাঁস প্রতীক নিয়ে ২১৪৩৬ ভোট পেয়েছেন। মনোয়ারা বেগম বীনা কলস প্রতীক নিয়ে ৭১৩৭ ভোট পেয়েছেন।