নোয়াখালীর সেনবাগ উপজেলার পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মরিয়াম সুলতানা (কলস মার্কার) গত বৃহস্পতিবার সন্ধ্যায় গণসংযোগ করেছেন।
কেশারপাড় ইউনিয়নের চেয়ারম্যান বেলাল ভূঁইয়ার সভাপতিত্বে ও মামুন আজাদের সঞ্চালনা অনুষ্ঠিত জনসভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান পদে (কলস মার্কার) প্রার্থী মরিয়াম সুলতানা, কেশারপাড় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরিয়াম সুলতানার স্বামী আবু বক্কর ছিদ্দিক ভূঁইয়া, আবদুল লতিফ দফাদার, ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরজ্জামান চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম কবির, জাকির মেম্বার, হানিফ মেম্বার, জামাল উদ্দিন পাটোয়ারী মেম্বার, মাস্টার দলিলুর রহমান, গিয়াস উদ্দিন জীবন চৌধুরী, আলমগীর হোসেন, সেলিম, মোশারফ হোসেন প্রমুখ।



