সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গম চরাঞ্চলের চরগিরিশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক প্রধান শিক্ষক এস এম জিয়াউল হকের ১৩টি গরু আগুনে পুড়ে মারা গেছে। গত শুক্রবার রাত ৩টায় গোয়ালঘরে আগুন লাগলে গরুগুলো পুড়ে যায়।
নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জুবাইদুল ইসলাম জানান, গোয়ালঘরে জ্বালানো মশার কয়েল থেকে আগুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। সাবেক চেয়ারম্যান এস এম জিয়াউল হক জানান, পুড়ে যাওয়া গরুগুলোর মূল্য প্রায় ৯ লাখ টাকা।