সাতক্ষীরার শ্যামনগরে আওয়ামী লীগ মনোনীত এস এম আতাউল হক দোলন নৌকা প্রতীক নিয়ে ৭২ হাজার ৫২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাবেক অধ্যক্ষ জি এম ওসমান গণি দোয়াত-কলম প্রতীক নিয়ে ১০ হাজার ৯৬৮ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে অ্যাডভোকেট আজিবর রহমান ৯৬৪ ভোট পেয়েছেন।
এদিকে ভাইস চেয়ারম্যান পদে প্রভাষক সাঈদ উজ জামান সাঈদ টিউবওয়েল প্রতীক নিয়ে ৩২ হাজার ৮৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স ম আব্দুস সাত্তার তালা প্রতীক নিয়ে ২৪ হাজার ৪৩ ভোট পেয়েছেন।