ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাঝির কান্দা এলাকায় ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুর রহমান খান বাবুকে (৩০) কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুবৃত্তকারীরা।
মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে মাঝির কান্দা বাসস্ট্যান্ডের গাজী দরগার সামনে এঘটনা ঘটে। আহত আতিকুর রহমান বাবু উপজেলার মাঝিরকান্দা এলাকার মৃত রহমানের ছেলে।
আহত আতিকুর রহমান বাবু জানান, সে নবাবগঞ্জে নৌকা মার্কার প্রচার করে রাতে গাড়ী যোগে বাড়ি ফিরছিলেন, মাঝির কান্দা বাসস্ট্যান্ডের গাজী দরগার সামনে গাড়ী থেকে নামার সময় আগে থেকে উৎপেতে থাকা ১০/১২ জন দুর্বৃত্তরা হায়েছ গাড়ী থেকে নেমে ঘেরাও করে তার ওপর হামলা চালায়। এসময় তাদের হাতে থাকা রামদা দিয়ে তাকে কুপিয়ে জখম করে সবাই চলে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।
আতিকুর রহমান বাবু অভিযোগ করেন সে নৌকা মার্কার নির্বাচন করছেন বলে স্বতন্ত প্রার্থীর লোকজন তার ওপর এ হামলা করেছেন। ঘটনার পর পর বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী আলহাজ আব্দুল বাতেন মিয়া ও নবাবগঞ্জ থানার অফিসার ইনচাজ মোস্তফা কামাল বাবুকে দেখতে হাসপাতালে ছুটে যান ।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, বিষয়টি তদন্ত করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এ এলাকায় ৩১ মার্চ উপজেলা নির্বাচন চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়াম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) আব্দুল বাতেন মিয়া, স্বতন্ত প্রার্থী নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু ( আনারস প্রতীক) ও স্বতন্ত প্রার্থী আব্দুল রাজ্জাক (দোয়াত কলম প্রতীক) ।



