বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বৃহত্তর ফরিদপুর জেলা শাখার সভাপতি ভাঙ্গা উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান ইকামাতেদ্বীন মডেল কামিল মাদরাসার অধ্যক্ষ মওলানা আবু ইউসুফ মৃধা এ বছর শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদফতর আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় ফরিদপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। এর আগে ২০০৩ ও ২০১৭ সালেও তিনি জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি তৃতীয়বারের মতো এ গৌরব অর্জন করলেন।