নোয়াখালীর সেনবাগ উপজেলার পলতি গ্রামে পুকুরে ডুবে রাইসা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রাইসা পলতি গ্রামের গাইন বাড়ির মফিজুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, দুপুরে রাইসা বাড়ির পার্শ¦বর্তী পুকুরপাড়ে খেলা করতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরের পানিতে তার দেহ ভাসতে দেখে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।