নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে প্রায় ৮০টি পরিবারসহ মসজিদ, মাদরাসা ও স্কুল বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এলাকাবাসী ও একাধিক সূত্রে জানা যায়, গত শুক্রবার গভীর রাতে চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম চরকাঁকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে একটি এবং একই ওয়ার্ডের বকশি ব্যাপারি জামে মসজিদের সামনে থেকে একটিসহ মোট দুইটি ট্রান্সফরমার চুরি করে নিয়ে যায় একদল দুর্বৃত্ত। গ্রাহকদের হয়রানি করার জন্য এ ঘটনাটি ঘটিয়েছে বলে জানান এলাকাবাসী।
ওদিকে তিন দিন ধরে অন্ধকারে পল্লী বিদ্যুতের গ্রাহকেরা।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের জিএম এএসএম আরিফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুইটি ট্রান্সফরমার জন্য আমাদের অফিস থেকে ৫০ শতাংশ আর গ্রাহকেরা ৫০ শতাংশ দিলে আমরা ট্রান্সফরমার ব্যবস্থা করে দেবো। তিনি আরো বলেন, এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি চুরির মামলা করা হয়েছে।
কোম্পানীগঞ্জে দুই ট্রান্সফরমার চুরি
নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ট্রান্সফরমার চুরি হয়েছে। এতে প্রায় ৮০টি পরিবারসহ মসজিদ, মাদরাসা ও স্কুল বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।এলাকাবাসী...



