সিংড়া (নাটোর) সংবাদদাতা
নাটোরের সিংড়া পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ আগস্ট) সকালে পুলিশের এক বিশেষ অভিযানে দমদমা স্লুইসগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মিজান উত্তর দমদমা গ্রামের মুকতাদুদুর রহমানের ছেলে।

সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা মিজান অনলাইন মিটিংয়ে নিষিদ্ধ আ’লীগের নেতাকর্মীদের সংঘবদ্ধ করে নাশকতার পরিকল্পনা করছিল।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘গ্রেফতার মিজানের বিরুদ্ধে নাশকতা মামলা রয়েছে।’