রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটের শেষ দিনে ডেমরায় সড়কে আগুন জালিয়ে ফের ৬ ঘণ্টা সড়ক অবরোধ করেছে রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকেরা। এ সময় বিক্ষুব্ধ হাজার হাজার শ্রমিক কুশপুত্তলিকাসহ লাঠি মিছিল করেছে। মজুরি কমিশন বাস্তবায়ন ও বকেয়া মজুরি পরিশোধসহ ৯ দফা দাবিতে ডেমরায় গতকাল বৃহস্পতিবার ভোর থেকে দুপুর পর্যন্ত এসব কর্মসূচি পালন করেন শ্রমিকেরা। এ ঘটনায় নগরীর প্রবেশদ্বার ডেমরা যেন রণক্ষেত্রে পরিণত হয়। মিলের উৎপাদন বন্ধ রেখে শ্রমিকেরা রাস্তায় গাছের গুঁড়ি ও বৈদ্যুতিক পোল ফেলে বিক্ষোভ করেন। পরবর্তীতে তারা রাস্তায় টায়ার ও কাঠে আগুন ধরিয়ে দিয়ে সড়কে যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ করে দেয়। এ সময় আগের মতোই ঢাকা-সিলেট মহাসড়কের ডেমরা-যাত্রাবাড়ী, ডেমরা-রামপুরা ও ডেমরা ও শিমরাইল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। আর বিগত দিনের মতোই সড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তি বেড়ে যায় কয়েকগুণ। তবে শ্রমিকরা অ্যাম্বুলেন্স ও শিক্ষার্থীদের গাড়ি ছেড়ে দিয়েছে। এ দিকে যানযটে আটকা ডেমরা ও আশপাশের এলাকার কর্মজীবী ও অফিসগামী লাখো মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। তবে দুপুরে জুট মিল কর্তৃপক্ষের দেয়া আশ্বাসে সিবিএ নেতাদের বক্তব্যের মাধ্যমে শ্রমিকরা রাস্তা থেকে অবরোধ সরিয়ে নেয়।
ডেমরায় সড়ক অবরোধ
ধর্মঘটের শেষ দিনে পাটকল শ্রমিকদের লাঠি মিছিল
রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের ডাকা ৭২ ঘণ্টা ধর্মঘটের শেষ দিনে ডেমরায় সড়কে আগুন জালিয়ে ফের ৬ ঘণ্টা সড়ক অবরোধ করেছে রাষ্ট্রায়ত্ত লতিফ বাওয়ানী ও করিম জুট...



