ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত করার দাবিতে বৃহস্পতিবার পাটুরিয়া ফেরিঘাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে মানিকগঞ্জ জেলা ছাত্র ইউনিয়ন। বিক্ষোভ ও মানববন্ধনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী-অভিভাবক অংশ নেন।
পাটুরিয়া পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ পরিবহনে ভাড়া নির্ধারণ করে দিলেও অনেকেই তা মানছে না।