শিবালয় উপজেলার বরংগাঈল বাসস্ট্যান্ডের পশ্চিমে র্যাব পরিচয়ে কোচ যাত্রীর কাছ থেকে প্রায় ২৪ লাখ টাকা লুটের সাথে জড়িত প্রধান হোতা কামাল হাওলাদারকে (৩০) ঘটনার ছয় দিন পর পুলিশ গ্রেফতার করে রোববার কোর্টে পাঠিয়েছে। আটক কামাল ভোলার চরফ্যাশন উপজেলার ইদ্রিস আলীর ছেলে। তার কাছ থেকে লুটের ২ লাখ ১৫ হাজার টাকা ও অপরাধে ব্যবহৃত একটি মাইক্রোবাস, র্যাবের ভুয়া পোশাক, পরিচয়পত্র, হান্ডকাপের চাবি, টর্চ, সেনা-পুলিশ স্টিকারসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে।
গত ৩০ মার্চ সকালে র্যাবের পোশাক পরিহিত ৫-৭ জন কুষ্টিয়াগামী সুবর্ণ পরিবহনের কোচ থামিয়ে ধামরাইয়ের ৪ গরু ব্যবসায়ীর কাছ থেকে এ টাকা লুটে নেয়।
শিবালয়ে র্যাব পরিচয়ে টাকা লুটের মূল হোতা আটক
শিবালয় উপজেলার বরংগাঈল বাসস্ট্যান্ডের পশ্চিমে র্যাব পরিচয়ে কোচ যাত্রীর কাছ থেকে প্রায় ২৪ লাখ টাকা লুটের সাথে জড়িত প্রধান হোতা কামাল হাওলাদারকে (৩০) ঘটনার ছয়...



