ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত এমজি.এসপি প্রকল্পের ৩৫ কোটি টাকার চলমান উন্নয়নের কাজ পরিদর্শন করে বিশ্বব্যাংকের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। সোমবার দুপুরে বিশ্বব্যাংকের আরবান (শহর) বিশেষজ্ঞ টিম লিডার কাউবিনা আমানকা, বিশ্ব ব্যাংকের জাহিদ এইচ খান, বিশ্ব ব্যাংকের প্রকৌশলী শিহাব উদ্দিন, এমজি.এসপি প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মোজাফফর জাহেদ, ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মুঞ্জুরুল আলী ত্রিশাল পৌর শহরের চলমান বিভিন্ন রাস্তা ও ড্রেনের কাজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় সাংবাদিকদের সাথে কাজের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
এ সময় ত্রিশাল পৌরসভার মেয়র এ বি এম আনিছুজ্জামান, প্যানেল মেয়র আজহারুল ইসলাম, মেহেদী হাছান নাছিম, কাউন্সিলর রাশিদুল হাসান বিপ্লব, এবি ছিদ্দিক শাহজাহান, জহিরুল হক লিটন, রেজাউল করীম সেলিম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার, পৌরসভার সচিব নজরুল ইসলাম, সহকারী প্রকৌশলী প্রদীপ দেবনাথ প্রমুখ।
বিশ্বব্যাংকের এমজি.এসপি প্রকল্পের অধীনে ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত পৌর শহরের ড্রেনেজ ও রাস্তা নির্মাণের জন্য ৩৫ কোটি টাকা বরাদ্দ দেয় বিশ্বব্যাংক। চলমান কাজের গুণগত মান ও অগ্রগতি পরদির্শনে বিশ্বব্যাংকের এ উচ্চপর্যায়ের টিম আসে বলে জানিয়েছেন পৌরমেয়র এ বি এম আনিছুজ্জামান।



