ধানের খোলার ব্রয়লার বিস্ফোরণে ময়মনসিংহের ত্রিশালে একজন নিহত ও পিতাপুত্র আহত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত পিতা-পুত্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে উপজেলার কাঁঠাল ইউনিয়নের বোর্ডঘর এলাকায় অবস্থিত বাবু নামের একজনের ধানের খোলায় ধান সেদ্ধ করার সময় ব্রয়লার বিস্ফোরিত হয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকার মৃত হডু মিয়ার ছেলে আহাম্মদ আলী (৫৫)।
খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে আহত পিতা-পুত্রকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তারা হলেন, উপজেলার কাঁঠাল ইউনিয়নের রাজাবাড়ী এলাকার পিতা অজিত হোসেন (৫০) ও ছেলে রফিকুল ইসলাম (৩০)। উভয়েই ওই মিলের শ্রমিক হিসেবে কাজ করতেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই।
ত্রিশালে ব্রয়লার বিস্ফোরণে নিহত ১ আহত ২
ধানের খোলার ব্রয়লার বিস্ফোরণে ময়মনসিংহের ত্রিশালে একজন নিহত ও পিতাপুত্র আহত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত পিতা-পুত্রকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ...



