কিশোরগঞ্জে মোটরসাইকেল চুরি বেড়েছে। একটি সঙ্ঘবদ্ধ চোরচক্র সাধারণ মানুষ ছাড়াও সাংবাদিক, পুলিশের গাড়ি, থানার ভেতর থেকে মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। বুধবার রাতে ৯টায় সাংবাদিক সজীবের মোটরসাইকেলটি তার নিজ বাসভবন থেকে চুরি হয়।
এর আগে গত ৮ মার্চ বিএডিসি গুদামরক্ষক আতাউর রহমান, ভৈরব থানার এসআই অভিজিত ও এসআই শ্যামল, ২ জানুয়ারি ব্যবসায়ী ফুল মিয়া ও আবেদিন হাসপাতালের সামনে থেকে মুছার একটি ও পরদিন অন্য চারটি, কমলপুরের প্রবাসী সবুজ, সালাম প্লাজার সামনে থেকে শরিফের পরপর দু’টি, ভৈরব বাজার থেকে দু’টি মোটরসাইকেল চুরি হয়।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান জানান, মোটরসাইকেল কিভাবে চুরি হলো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।