চতুর্থ ধাপে অনুষ্ঠিত হওয়া চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনের স্থগিত চার কেন্দ্রের পুনঃনির্বাচন গত বুধবার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত ভোট, গণনা শেষে স্থগিত চার কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা তপন বকসী পেয়েছেন দুই হাজার ৩২২ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকে মুজিবুল হক পেয়েছেন ১৫৯ ভোট।
এর আগে ৩১ মার্চ উপজেলার ৮৪টি কেন্দ্রের মধ্যে ৮০ কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগ প্রার্থী পেয়েছিলেন ৩৩ হাজার ৫৫৭ ভোট এবং আনারস প্রতীক প্রার্থী পেয়েছিলেন ২০ হাজার ১৯৫ ভোট।
৩১ মার্চ প্রকাশিত ৮০ কেন্দ্রের ফল এবং ১৭ এপ্রিল ৪ কেন্দ্রের পুনঃভোট গ্রহণের ফলসহ মোট ৮৪টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী তপন বকসী ৩৫ হাজার ৮৭৯ ভোট পেয়ে বেসরকারিভাবে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকে মুজিবুল হক পেয়েছেন ২০ হাজার ৩৫৪ ভোট।