নোয়াখালীর সেনবাগে ক্যান্সারে আক্রান্ত অসহায় ওষুধ দোকান কর্মচারীকে চিকিৎসার জন্য অর্থ সহায়তা দিলো
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল। এ উপলক্ষে গত শনিবার উপজেলার কানকিরহাট বাজারে প্রিঙ্গন কমিউনিটি সেন্টারে গ্রাম ডাক্তার সমিতির কেশারপাড় ইউনিয়ন সভাপতি রনজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কুমিল্লা ও নোয়াখালীর রিজিওনাল ম্যানেজার ইউনুস আলী।
গ্রাম ডাক্তার সমিতির কেশারপাড় ইউনিয়ন সেক্রেটারি ডা: আবুল খায়ের বাবলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানকিরহাট বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও ড্রাগ অ্যান্ড ক্যামিস্ট সভাপতি মোজাম্মেল হক স্বপন, ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল সোনাইমুড়ী এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন প্রমুখ।