সিরাজদীখানে একটি মাদরাসায় ১৩ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১১টায় এ অভিযোগে মাদরাসার শিক্ষক হাফেজ মহীবুল্লাহকে (২৮) আটক করেছে পুলিশ। সিরাজদীখান উপজেলার রশুনিয়া ইউনিয়নের দক্ষিণ তাজপুর এলাকার ফুরকানিয়া আরাবিয়া নুরানী মাদরাসায় এ ঘটনা ঘটে।

আটককৃত শিক্ষক হাফেজ মহীবুল্লাহ কুমিল্লা জেলার বড়ুয়া থানার ভবানীপুর গ্রামের সানাউল্লাহ মিয়ার ছেলে ।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন জানান, কৌশলে ওই শিশু শিক্ষার্থীকে মাদরাসার একটি রুমে শিক্ষক হাফেজ মহীবুল্লাহ বলাৎকার করে, ঘটনাটি জানাজানি হওয়ার পর শিশুর মা মঙ্গলবার রাতে থানায় অভিযোগ করলে তাৎক্ষণিক ওই মাদরাসায় অভিযান চালিয়ে শিক্ষককে আটক ও শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু আইনের মামলার প্রস্তুতি চলছে।