আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্লজ্জ ও মিথ্যাচারের দল হচ্ছে বিএনপি। এ দল থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে। তাদের প্রতি এখন সাধারণ জনগণের আর কোনো আস্থা নেই। অপরাজনীতির কারণে বিএনপির আজ এ অবস্থা। সাতকানিয়া-লোহাগাড়ার কৃতী সন্তান বাংলাদেশ আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়–য়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী নিযুক্ত করায় সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার কেরানীহাট হক টাওয়ারের সামনে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি ব্যারিস্টার বিপ্লব বড়–য়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ড. প্রফেসর আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলার চকরিয়া আসনের সংসদ সদস্য মুহাম্মদ জাফর আলম, মহিলা সংসদ সদস্য বেগম ওয়াসিকা আয়শা খানসহ জেলা-উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।