বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর এবং লালবাগ, কামরাঙ্গীরচর থানা শাখার নেতাকর্মীরা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তারা রাজধানীর আজিমপুর কবরস্থানে জড়ো হন। সেখানে পর্যায়ক্রমে সংগঠনের বহু নেতাকর্মী মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে সূরা ফাতিহা পাঠ ও মরহুমের রূহের মাগফিরাত কামনায় বিশেষ মুনাজাত করা হয়। মরহুম নেতার কবর জিয়ারতের সময় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসান, কেন্দ্রীয় নেতা ইখতিয়ার রহমান কবির, আলমগীর হাসান সোহান, খন্দকার এনামুল হক, মামুন বিল্লাহ, আসাদুজ্জামান আসাদ, রাজীব আহসান চৌধুরী পাপ্পু, মিনহাজুল ইসলাম ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ মে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন নাসিরউদ্দিন আহমেদ পিন্টু। পরে তাকে ঢাকায় এনে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়। তিনি ২০০১ সালে ঢাকা-৮ আসনে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া তিনি ঢাকা মহানগর ছাত্রদলের দায়িত্ব পালন করেছিলেন।
নাসিরউদ্দিন পিন্টুর কবর জিয়ারত করল ছাত্রদল
বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদলের সাবেক সভাপতি মরহুম নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর কবর জিয়ারত করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও মহানগর এবং লালবাগ, কামরাঙ্গীরচর থানা শাখার...



