সাতক্ষীরার কলারোয়ায় বাম্পার ফলন হয়েছে ইরি-বোরো ধানের। বাতাসে দুলছে সোনালি ফসল। চাষির বুুক ভরা স¦প্ন। তবে আনন্দের মধ্যে উদ্বিগ্নতা রয়েছে চাষিদের। ইরি-বোরো ধানের বাম্পার ফলনেও চাষিদের মুখে হাসি নেই। প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় তাদের চোখে মুখে হতাশার ছাপ। কলারোয়া উপজেলার বিভিন্ন মাঠে দোল খাচ্ছে সোনালি ধান। পাকা ও আধা পাকা ইরি-বোরো ধান মন কাড়ছে সবার। ঝড়ের পূর্বাভাসে দুরু দুরু কাপছে চাষির মন। তেমনি শ্রমিক সঙ্কটে উৎকণ্ঠায় দিন অতিবাহিত করছে চাষিরা।
এখন চলছে ধান কাটা ও মাড়াইরে কাজ। পুরুষ শ্রমিক সঙ্কট থাকায় নারী শ্রমিকেরা নামছেন মাঠে। পুরুষের সাথে সমান তালে কাজ করছেন নারীরাও। কিন্তু মজুরি বৈষম্য রয়েছে পুরুষ ও নারী শ্রমিকের মধ্যে। ৫০০ থেকে ৬০০ টাকায় মিলছে একজন পুরুষ শ্রমিক। সকাল ৭টা থেকে বেলা ১টা পর্যন্ত কাজ করে চলেছেন ধানকাটা শ্রমিকেরা। একজন নারী শ্রমিক পাচ্ছেন ৩৫০ থেকে ৪০০ টাকা। মওসুমে শ্রমিক সঙ্কট দেখা দেয়ায় দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। তেমনি আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কথা। সবমিলিয়ে কৃষকের দুশ্চিন্তার শেষ নেই।
উপজেলার দক্ষিণ জয়নগর এলাকার ব্রজেন পাল জানান, ধানকাটা মওসুম শুরু হয়েছে আরো সপ্তাহ খানেক আগে। এখন চলছে ভরা মওসুম। এই ভরা মওসুমে মিলছে না প্রয়োজনীয় শ্রমিক। আগে যারা ক্ষেত খামারে ধান কাটার কাজ করতেন তারা এখন ইজিবাইক, ব্যাটারিচালিত ভ্যান, বরজে মোটা টাকায় শ্রম বিক্রি করছেন। এ ছাড়া বিভিন্ন প্রকার যানবাহন চালিয়েও জীবিকা নির্বাহ করছেন অনেকে। ফলে এখন বেশি টাকা দিতে চাইলেও ক্ষেত খামারের কাজে লোক পাওয়া যায় না। তা ছাড়া গ্রামীণ অর্থনীতিতে নারীদের কর্মসংস্থান সৃষ্টি হওয়ায় বৈশাখের তপ্ত রোদে কেউ মাঠে শ্রমিকের কাজ করতে চান না। তিনি আরো বলেন, এলাকার শ্রমিকদের একটি অংশ দেশের বিভিন্ন স্থানে ইটের ভাটায় কাজের সন্ধানে চলে গেছে। ফলে শ্রমিক সঙ্কট তীব্র আকার ধারণ করেছে এলাকায়।
জয়নগর এলাকার অনুপ দাস বলেন, এলাকার মাঠে মাঠে দুলছে পাকাধান। এ যেন সোনালি রঙের আলপনা। কিন্তু ধানের ক্ষেত দেখে প্রাণ জুড়ালেও বুক করছে দুরু দুরু ঝড়-বৃষ্টির আভাস শুনে, আর তা হলে তো সর্বনাশ। তাই বাড়ির সব সদস্য মিলে নামতে হচ্ছে মাঠে। একই দৃশ্য দেখা যায় উপজেলার প্রায় প্রতিটি গ্রামে। প্রত্যেকের একই বক্তব্য শ্রমিক সঙ্কট মজুরি ঊর্ধ্বমুখী। প্রাকৃতিক দুর্যোগের আভাস। সব মিলিয়ে কৃষক এখন চরম দুশ্চিন্তায় রয়েছে।
কলারোয়ায় ইরি-বোরো মওসুমে শ্রমিক সঙ্কট : দুশ্চিন্তায় কৃষক
সাতক্ষীরার কলারোয়ায় বাম্পার ফলন হয়েছে ইরি-বোরো ধানের। বাতাসে দুলছে সোনালি ফসল। চাষির বুুক ভরা স¦প্ন। তবে আনন্দের মধ্যে উদ্বিগ্নতা রয়েছে চাষিদের। ইরি-বোরো ধানের বাম্পার ফলনেও...



