সিরাজগঞ্জের কাজিপুরে তেকানী ইউনিয়নে যমুনা নদীতে জেলেদের জালে একটি বিশাল বোয়ালমাছ ধরা পড়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় তেকানী এলাকায় মাছ ধরার সময় জেলেদের জালে ৩০ কেজি ওজনের বোয়াল মাছ ধরা পড়ে।
জেলেরা কাঁধে করে মেঘাই মাছটি বিক্রি করার জন্য নিয়ে আসে। মাছটি প্রায় ৫ ফুট লম্বা। উৎসুক জনতা বোয়াল মাছটি দেখার জন্য ভিড় জমায়। বরইতলী পশ্চিমপাড়া গ্রামের শ্রী অনিল হাওয়ালদারের পুত্র জেলে গাদল কুমার হাওয়ালদার (৩৫) জানান, যমুনা নদীতে মাছ ধরার সময় এই ৩০ কেজি ওজনের বোয়াল মাছটি তার জালে আটকা পড়ে। এই প্রথম আমার জীবনে বিশাল মাছটি ধরা পড়ে।



