সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জি এম তুষারের ডান হাতের চারটি আঙুল কেটে নেয়ার ঘটনায় সদ্য বিলুপ্ত ছাত্রলীগের সভাপতি সাগর হোসেন ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাইসসহ সাত ছাত্রলীগ কর্মীর নামে মামলা হয়েছে। গত শনিবার রাতে কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের মৃত, রমজার আলী গাজির ছেলে ও আহত তুষারের চাচা আবু সিদ্দিক বাদি হয়ে এ মামলা দায়ের করেন। তবে এ মামলায় আরো তিন-চারজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
আসামিরা হলোÑ উপজেলার দিগং গ্রামের মৃত, আফিল উদ্দীন ঢালীর ছেলে রেজাউল ইসলাম, লোহাকুড়া গ্রামের সেলিম হোসেনের ছেলে বাবু, পরানপুর গ্রামের মোশারফ শেখের ছেলে নাইস শেখ, দিগং গ্রামের আলাল ঢালীর ছেলে মন্টু ঢালী, আলাইপুর গ্রামের আবুল ফজর মেম্বরের ছেলে সাগর হোসেন ও একই গ্রামের মৃত, শেখ শাহিনের ছেলে পলাশ এবং রিজু বাবা অজ্ঞাত। তাদের মধ্যে রেজাউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।
কলারোয়া থানার ওসি মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় রেজাউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।
ছাত্রলীগ নেতার আঙুল কর্তন কলারোয়ায় বিলুপ্ত কমিটির সভাপতিসহ ৭ জনের নামে মামলা
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক জি এম তুষারের ডান হাতের চারটি আঙুল কেটে নেয়ার ঘটনায় সদ্য বিলুপ্ত ছাত্রলীগের সভাপতি সাগর হোসেন ও সাধারণ...



