নিজ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মিস্ত্রি খুঁজতে চট্টগ্রামে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন কাউখালীর ফার্নিচার ব্যবসায়ী মো: হান্নান (৩৪)। গত শনিবার বাড়ি থেকে বের হওয়ার পর তার সেল ফোনটিও বন্ধ রয়েছে।
নিখোঁজ হান্নানের বড় ভাই মো: ইসলাম জানান, গত শনিবার সকালে কাউখালী থেকে হান্নান তার নিজ ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মিস্ত্রি খুঁজতে চট্টগ্রামের হালিশহর যান। দুপুরের পর বাড়ি থেকে তার স্ত্রী মোবাইলে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু মোবাইল চালু থাকলেও রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি। ওই দিন ইফতারের আগ পর্যন্ত তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন। কিন্তু শনিবার ইফতারের আগ পর্যন্ত তার মোবাইল ফোন চালু থাকলেও ইফতারের পর ফোনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, এ রিপোর্ট লেখা পর্যন্ত মোবাইলটি বন্ধ রয়েছে। নিখোঁজ হান্নান উপজেলার মুসলিম পাড়া গ্রামের মৃত কাজী মাহবুবুর রহমানের ছেলে।
গত তিন দিন আত্মীয়-স্বজনের বাড়ি ও বিভিন্ন থানায় যোগাযোগ করেও হান্নানের কোনো সন্ধান পাওয়া যায়নি।



