কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় নাগেশ^রী পৌরসভার মেয়র আবদুর রহমান মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আশিকুল খবিরের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে তার জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দুদকের আইনজীবী অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন জানান, গত ১৪ মার্চ রংপুর দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক নুর আলম ধারা-৪০৯ পেনাল কোড এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সালের ৫(২) ধারায় ক্ষমতার অপব্যবহারপূর্বক নাগেশ^রী হাসপাতালের পৌরকর বাবদ ১৫ লাখ ৯৪ হাজার টাকা সাময়িক আত্মসাতের অপরাধে নাগেশ^রী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে উল্লেখ করা হয়, নাগেশ^রী পৌরমেয়র ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে তিন দফায় নাগেশ^রী হাসপাতাল থেকে প্রদানকৃত পৌরকর নাগেশ^রী পৌরসভার হিসাব নম্বরে জমা দেননি। পরে দুদকে অভিযোগের পর ১২/৪/১৮ সালে নাগেশ^রী পৌরসভা শিরোনামে সোনালী ব্যাংক শাখায় ১৫ লাখ ৯৪ হাজার টাকা জমা দেন।
অনুসন্ধানে কমিশনের আইন অনুবিভাগের মতামত অনুযায়ী ‘আত্মসাৎকৃত টাকা পরে ফেরত প্রদান করলেই অপরাধের দায় থেকে মুক্তি পাওয়া যায় না’ মর্মে প্রতীয়মান হওয়ায় নাগেশ^রী পৌরমেয়রের বিরুদ্ধে সাময়িক আত্মসাতের দায়ে মামলা করা হয়। এর আগে তিনি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের আগাম জামিন নেন। কিন্তু হাইকোর্ট থেকে তাকে নি¤œœ আদালতে আত্মসমর্পণ ও নি¤œ আদালতকে মামলার মেধা অনুসারে সিদ্ধান্ত নেয়ার কথা বলা হয়। সে হিসেবে গতকাল দুপুরে আদালতে হাজিরা দিতে গেলে অর্থ আত্মসাতের মামলায় পৌরমেয়র আবদুর রহমান মিয়াকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
দুদকের পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফকরুল ইসলাম।
দুদকের দুর্নীতি মামলায় নাগেশ^রীর পৌরমেয়র জেলহাজতে
কুড়িগ্রামে দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় নাগেশ^রী পৌরসভার মেয়র আবদুর রহমান মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল দুপুরে জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) আশিকুল খবিরের আদালতে...



