কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কচাকাটা থানা এলাকার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার ছনবান্দা গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে প্রাণীটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, কাশিমবাজার ছনবান্দা গ্রামের আব্দুর রশিদের বাড়িতে বনরুইটি ছিল। ধারণা করা হচ্ছে, এটি বিক্রির উদ্দেশে ভারত থেকে আনা হতে পারে। পরে বিষয়টি পুলিশকে জানায় তারা।
স্থানীয় ইউপি সদস্য রাজু আহমেদ বলেন, বনরুইটি একই ইউনিয়নের খুটামার গ্রামের আব্দুর রহিম, আব্দুল করিম, মোখলেছুর রহমানসহ কয়েকজন মিলে ভারতের আসাম থেকে নিয়ে আসে। এটি বিক্রির উদ্দেশে রশিদের বাড়িতে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আমার উপস্থিতিতে পুলিশ রশিদের ঘর থেকে প্রাণীটি উদ্ধার করে। রশিদ জানিয়েছে, তার ছেলের রোগের ওষুধ তৈরির জন্য বনরুইটি আনিয়েছে সে।
কচাকাটা থানার ওসি ফারুক খলিল জানান, বনরুইটি উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
নাগেশ্বরী উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহীন জানান, বনরুইটি সুস্থ আছে। আজকেই রংপুর বিভাগীয় বন কর্মতার অফিসে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
কুড়িগ্রামে বিরল প্রজাতির বনরুই উদ্ধার
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বিরল প্রজাতির একটি বনরুই উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে কচাকাটা থানা এলাকার বলদিয়া ইউনিয়নের কাশিম বাজার...



