সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে অজানা রোগে দুই সপ্তাহে ১৫টি গরু মারা গেছে। ফলে ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণকারী খামারি ও কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে, কোরবানিতে বিক্রির উদ্দেশ্যে কাজিপুরের চরাঞ্চলের ক্ষুদ্র খামারি ও কৃষকেরা তাদের বাড়িতে গরু পালন করেন। চরাঞ্চলে সহস্রাধিক গরু বাণিজ্যিকভাবে মোটাতাজাকরণ চলছে। কিন্তু গত দুই সপ্তাহে অজানা রোগে ১৫টি গরু মারা গেছে যার বাজার মূল্য প্রায় ১৫ লাখ টাকা। শনিবার বিকেলে চরনাটিপাড়া গ্রামের সেলিম ও আলিম মণ্ডলের চারটি বিদেশী জাতের গরু মারা গেছে। এছাড়া রেহাইশুড়িবেড় গ্রামের আব্দুল মজিদের দুটি, চরগিরিশের আব্দুল হামিদের দুটি গরু মারা গেছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: সোহেল আলম খান জানান, এই সময়টাতে কৃষক এবং খামারিরা গরুকে বেশি করে খাওয়ায়। ফলে এসিডিটি ও বদহজমের কারণে গরুগুলো মারা গেছে।
কাজিপুরের চরে অজানা রোগে মরছে গরু
সিরাজগঞ্জের কাজিপুরের চরাঞ্চলে অজানা রোগে দুই সপ্তাহে ১৫টি গরু মারা গেছে। ফলে ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণকারী খামারি ও কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।কাজিপুর উপজেলা...



