নোয়াখালীর সেনবাগে সংখ্যালঘুর বাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ড ঘটেছে। ঘটনাটি গত রোববার রাতে উপজেলার নীজসেনবাগ গ্রামের মধ্যম পাড়া লাল মহন ডাক্তারের বাড়িতে ঘটে। এতে ধান, ধানের মেশিন, মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানিয় সূত্র ও ক্ষতিগ্রস্ত ডা: লাল মোহন জানান, প্রতিদিনের মতো রোববার রাতেও তারা ঘুমিয়ে যায়। রাত অনুমানিক ২টা ৩০ মিটিটের সময় হঠাৎ গুমের মধ্যে গরম অনুভব ও শব্দের আওয়াজ এলে ঘুম ভেঙে যায়। এ সময় আগুন দেখে তারা চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ইতোমধ্যে ঘরের ভেতরের সব পুড়ে ছাই হয়েছে যায়।



