জয়পুরহাটের পাঁচবিবিতে শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির নিচে পড়ে আব্দুস সাত্তার (৫০) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার বিকেলে পাঁচবিবি উপজেলার ছোট মানিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন, নিহত আব্দুস সাত্তার পাঁচবিবি উপজেলার তাজপুর গ্রামের মৃত জহিম উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেলে আব্দুস সাত্তার কড়িয়া এলাকা থেকে কয়েকটি গরু শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটিতে করে পাঁচবিবির গরুর হাটে বিক্রির উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। পথে ছোট মানিক এলাকায় পৌঁছলে ভটভটি উল্টে তিনি নিচে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাঁচবিবি উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।



