ট্রাকে আন্তঃজেলায় বিভিন্ন মালামাল পরিবহনের নামে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দু’ব্যক্তিকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। পুলিশের অভিযানে গতকাল জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে প্রতারক ট্রাকচালক মিন্টু মিয়া (২৮) ও সহযোগী অন্তরকে (২২) আটকসহ ৩১ বস্তা মৎস্য খাদ্য উদ্ধার করা হয়।
শিবালয় থানা ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানান, উপজেলার ‘মেঘা ফিড’ থেকে স্থানীয় সেবা ট্রান্সপোর্টের মাধ্যমে গত ১৯ মে ৭৭৮ বস্তা মৎস্য ও গোখাদ্য সাতক্ষিরা মেসার্স ফাহিম ট্রের্ডাসে নেয়ার কথা ছিল। মালামাল নির্দিষ্ট স্থানে পৌঁছে না দিয়ে প্রতারকচক্র তা অন্যত্র বিক্রি করে দেয়। যার বর্তমান বাজার মূল্য সাত লাখ টাকার অধিক। এ ঘটনায় গত ৩ জুন মেঘা ফিড করখানার সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার আসলাম উদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে শিবালয় থানা পুলিশ ঘটনার সাথে জড়িত জয়পুরহাটের পাঁচবিবি এলাকার মোখলেছুর রহমানের ছেলে ওই ট্রাকচালক মিন্টু মিয়া (২৮) ও হাফিজুর রহমানের ছেলে অন্তরকে আটক করে। আটককৃতদের তথ্যানুযায়ী পাঁচবিবির ধীরনগর থেকে ৩১ বস্তা মৎস্য ও গোখাদ্য উদ্ধার করা হলেও ব্যবহৃত ট্রাক উদ্ধার করা সম্ভব হয়নি।
অভিযানে নেতৃত্বদানকারী ওসি নজরুল ইসলাম আরোও জানান, ওই ঘটনায় ব্যবহৃত ট্রাকে প্রতারকেরা ভুয়া নম্বরপ্লেট ব্যবহার করেছে। তবে এ ঘটনায় জড়িত অন্যদের আটক ও ট্রাক উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
শিবালয়ে মালামাল আত্মসাৎকারী ২ ব্যক্তি আটক
ট্রাকে আন্তঃজেলায় বিভিন্ন মালামাল পরিবহনের নামে প্রতারণা ও আত্মসাতের অভিযোগে দু’ব্যক্তিকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। পুলিশের অভিযানে গতকাল জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে প্রতারক ট্রাকচালক...



