১০০ টাকা চাঁদা না দেয়ায় সুন্দরী (২০) ও আঁখি (২১) নামে দুই হিজড়া মাথা ফাটিয়ে দিয়েছে জুয়েল হোসেন (৩০) নামে এক ট্রেনযাত্রীর। গতকাল বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে ছাড়ার পর ট্রেনের ভেতরে এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বেলা পৌনে ১২টায় আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। ট্রেনটি আখাউড়া স্টেশন থেকে ছেড়ে কিছুদূর আসার পর ট্রেনের ভেতরে সুন্দরী ও আঁখি নামে দুই হিজড়া জুয়েল হোসেনের কাছে বকশিসের নামে টাকা চায়। যাত্রী জুয়েল দশ টাকা বকশিস হিসেবে হিজড়াদের হাতে তুলে দেন। দশ টাকা দেয়ায় দুই হিজড়া ক্ষেপে গিয়ে অকথ্য ভাষায় তাকে গালমন্দ করতে থাকে। এতে জুয়েলের সাথে দুই হিজড়ার হাতাহাতি শুরু হলে একপর্যায়ে তাদের সাথে থাকা চাবির গোছা দিয়ে তার মাথায় আঘাত করলে জুয়েলের মাথা কেটে যায়। খবর পেয়ে ট্রেনে থাকা ময়মনসিংহ রেলওয়ে পুলিশের টিজি পার্টির উপপরিদর্শক ফারুক মিয়া আহত জুয়েল হোসেনকে উদ্ধার করে এবং দুই হিজড়াকে গ্রেফতার করেন। এ ঘটনা উপপরিদর্শক ফারুক মিয়া ভৈরব রেলওয়ে পুলিশকে অবগত করেন। বেলা ১টায় ট্রেনটি ভৈরব স্টেশনে এসে থামার পর টিজি পার্টির পুলিশ গ্রেফতারকৃত দুই হিজড়াকে ভৈরব রেল পুলিশের উপপরিদর্শক মো: সুরুজ্জামানের কাছে সোপর্দ করেন।
ঘটনাটি যেহেতু আখাউড়া রেলওয়ে থানাধীন সে কারণে আটককৃত শুন্দরী ও আঁখির বিরুদ্ধে আখাউড়া রেলওয়ে থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানায় ভৈরব রেলওয়ে পুলিশ।
ট্রেনযাত্রীর মাথা ফাটানোর অভিযোগে ভৈরব রেলওয়ে স্টেশনে ২ হিজড়া আটক
১০০ টাকা চাঁদা না দেয়ায় সুন্দরী (২০) ও আঁখি (২১) নামে দুই হিজড়া মাথা ফাটিয়ে দিয়েছে জুয়েল হোসেন (৩০) নামে এক ট্রেনযাত্রীর। গতকাল বেলা পৌনে...



