সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরমাইজবাড়ী গ্রামে কৃষক পিতা ও পুত্রকে পিটিয়ে গুরুতর আহত করা অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার দুপুর ২টায় সময় চরমাইজবাড়ী গ্রামের মৃতুঃ শাহজাহান আলীর পুত্র কৃষক নূরুল ইসলামের বাড়ীতে চারা গাছের পাশ থেকে মাটি কাটার কাজে বাঁধা দেয়ায় প্রতিপক্ষ নুরু তার স্ত্রী ও পুত্র ফিরোজ মিলে নুরুল ইসলাম (৪০) ও তার পুত্র সোহান বাবুকে (১৫) বেধড়ক পিটিয়ে আহত করে।

পিতা ও পুত্রকে কাজিপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।