বরগুনার তালতলী উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজবী-উল-কবির জোমাদ্দার ২৮ হাজার ৫১৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি বর্তমান উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মিন্টু পেয়েছেন ১০ হাজার ৬৯৬ ভোট।